নবাগত নরসিংদী জেলা প্রশাসকের জেলা পরিষদ পর্রিদশন ও মতবিনিময়

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ ভবনটি পর্রিদশন শেষে সকল কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন নবাগত নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন। জেলা পরিষদ ভবনে নবাগত নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন এর আগমনে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সৎ মেধাবী সুযোগ্য নান্দনীক নরসিংদী জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, নরসিংদী জেলা পরিষদকে একটি আধুনিক মডেল স্বচ্ছ জবাব দিহি মুলক প্রতিষ্ঠান হিসেবে সারা দেশের মধ্যে আমাদের এ জেলা পরিষদ অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করে আসছে। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে,যার যার অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতি অনিয়ম থেকে আমারা নিজেকে বাচিয়ে রাখতে হবে। সকল কর্মকর্তা কর্মচারীদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের সামসুজ্জামান, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নূর ই ইলহাম, নরসিংদী জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়া, জেলা পরিষদ উচ্চমান সহকারী সাইদুর রহমান, জেলা পরিষদ উচ্চমান সহকারী আবুল হাসেম, জেলা পরিষদ সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ কম্পিটার অপেরেটর নুর ই নাইম,জেলা পরিষদ অফিস সহকারী শাহানারা আক্তার সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

 

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card